দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নবগঠিত এই সরকারকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার (২৪ আগস্ট ) বেলা ১২টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় অবস্থিত ৩৫ মেগাওয়াট স্পেক্ট্রা সোলার পার্ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফাওজুল কবির বলেন, এই সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফসল। ১৬ বছরে কেউ কোনো বৈষম্যের কথা বলেনি, যা এখন সবাই বলছে। আমাদের হাতে আলাদিনের চেরাগ নেই যে রাতারাতি সব পাল্টে ফেলব। তাই সকলকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা সব সেক্টরের বৈষম্য দূর করবো।
এসময় জেলা প্রশাসক রেহেনা আকতার, স্পেক্ট্রা সোলার পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের চেয়ারম্যান আফতাব উদ্দিন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেন উপস্থিত ছিলেন।
অ