দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির উচ্চতা দুই থেকে চার ফুট বেড়েছে। এছাড়াও গত দু-দিন ধরে প্রতিটি জোয়ারে এভাবেই প্লাবিত হচ্ছে সুন্দরবন। তবে এখন পর্যন্ত কোনো বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বনবিভাগ।
শনিবার (২৪ আগস্ট) দুপুরের জোয়ারে সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা থেকে চার ফিট পানিতে প্লাবিত হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘সুন্দরবনের ভেতরের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ দুপুরের জোয়ারে বনের বিভিন্ন এলাকায় দুই থেকে চার ফুট পানিতে প্লাবিত হয়েছে। গত দুই দিন ধরে দিনে দুই বার জোয়ারের সময় সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের রাস্তার ওপর প্রায় এক ফিট পানিতে প্লাবিত হচ্ছে। তবে পানিতে বনের ও করমজলের বন্যপ্রাণীর কোনো ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত চোখে পড়েনি।’
তিনি আরও বলেন, ‘জোয়ারের সময় অতিরিক্ত পানি উঠলেও ভাটির সময় সেটা নেমে যাচ্ছে এবং বনের অভ্যন্তরে উঁচু টিলা থাকায় সেখানে আশ্রয় নিতে পারছে বন্যপ্রাণীরা। এখন পর্যন্ত বন্যপ্রাণীদের কোনো ক্ষতির আশঙ্কা করছি না।’
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী কুমার স্বস্তিক জানান, পূর্ণিমা, অতিবৃষ্টি ও সাগর উত্তাল থাকার কারণে স্বাভাবিকের তুলনায় পানি বেড়েছে সুন্দরবনের পশুর নদীতে। গতকাল থেকে নদীর পানি বিপৎসীমার চার ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অ