দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাকরি জাতীয়করণের দাবিতে মধ্যরাতে হঠাৎ বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার সদস্যর।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তারা। এসময় তাদের চাকরি জাতীয়করণের দাবিতে নানা স্লোগান দিতে থাকে তারা। সমাবেশ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা।
একইসঙ্গে দ্রুত তাদের দাবি দ্রুত মেনে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। আনসার সদস্যদের এমন পদক্ষেপে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ সরকারি এ হাসপাতালে আগত রোগীদের মাঝে।
এফএইচ