দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় পূজামণ্ডপের সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়জিত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি অফিস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আনসার সদস্যদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, থানার ওসি সফর আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফিরোজা বেগম, রবিউল ইসলাম প্রমুখ।
আরএ