দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থীরা।
ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক মকবুল আহমেদ মারুফ, শাহ আলম পালোয়ান, মেহেরুন্নেসা মুনিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় প্রতিবেশী দেশ ভারতের শিক্ষার্থীরা আমাদের আন্দোলনে সমর্থন জুগিয়েছিল। তাই নৈতিক ও মানবিক কারণে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। এ সময় বক্তারা ভারতে নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের সাথে জড়িতদের ফাঁসির দাবি জানান।
অ