দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা সংস্কার আন্দোলনের হট্টগোলের সুযোগে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরকমন্ডল আবাসন প্রকল্পের বিভিন্ন প্রজাতির ৬টি বড় বড় সরকারি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে দ্বিতীয় দফায় গাছ কাটতে গেলে আবাসনের বাসিন্দারা ২টি গাছ উদ্ধার করে।
এর আগে ৫ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে ১০/১৫ জন দুর্বৃত্ত রাতের আধারে বিশাল আকৃতির ২টি মেহগনি ও ২টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায়। এ সময় আবাসনের বাসিন্দারা গাছ কাটতে নিষেধ করলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেখানো হয়। এরপর ১৬ আগস্ট বিকেলে আবারও দুর্বৃত্তরা একটি বিশাল আকৃতির কাঁঠাল গাছ কেটে ফেলে। তবে মেহগনি কাটার সময় বাসিন্দারা বাধা দেয়। পরে বাধার মুখে গাছ রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আবাসনের বাসিন্দা মোন্নাফ আলী, মানিক চন্দ্র, সুটকু বিশ্বাস জানান, ২০০৩ সালে সরকারি খাস জমিতে গোরকমন্ডল আবাসন প্রকল্পটি নির্মিত হয়। এখানে ২৩০ টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। আবাসন প্রকল্পের ব্যারাকগুলোর আশপাশ ছায়া সুশীতল পরিবেশ সৃষ্টির জন্য তখন সরকারিভাবে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ। দীর্ঘ ২২ বছরে ওই গাছগুলো বড় হয়।
পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ দুটি বাসিন্দাদের জিম্মায় রাখেন। উদ্ধার হওয়া গাছ দুটিসহ ৬টি গাছের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে বলে বাসিন্দারা জানিয়েছেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এস আই ইব্রাহিম জানান, একটি অভিযোগ তদন্ত করার জন্য আমি ওই এলাকায় গিয়েছি। এ সময় গাছ কাটার কথা শুনে এগিয়ে গিয়ে গাছের গুড়ি খণ্ড পড়ে থাকতে দেখেছি। আবাসনের বাসিন্দাদেরকে কাটা গাছগুলো সংরক্ষণ করার জন্য বলা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম জানান, আবাসনের গাছ কাটার বিষয়টি শুনে সেখানে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
অ