দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত আসিফ (২২) মারা গেছেন। শুক্রবার (১৬ আগষ্ট) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আসিফ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারশিপুর ইউনিয়নের মিরআলীপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ির মোরশেদ আলমের ছেলে।
গত ৫ আগস্ট নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে আসিফ পুলিশের গুলিতে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ঘটনার ১১ দিন পর আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জানা যায়, ঘটনার দিন বিকেলে সোনাইমুড়ী থানায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিটিং করছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্র জনতা থানা ঘেরাও করে। পরে জনতা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি চালায়।
এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং আসিফসহ বেশ কয়েকজন আহত হয়। পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষনিক কয়েক হাজার ছাত্র জনতা থানা ঘেরাও করে। এ সময় পুলিশের এক উপ-পরিদর্শকসহ তিনজন ও আন্দোলনকারীদের তিনজন মারা যায়। পুলিশসহ আহত হয় অর্ধশতাধিক। এরপর জনতা থানায় আগুন ধরিয়ে দেয়।
এফএইচ