দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৮ জুলাই) শহরের তকিয়া রোডস্থ উকিল পাড়ার বিভিন্ন দেয়ালে এমন চিত্র দেখা গেছে।
সারাদেশে গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি, গুম হওয়া শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া এবং দায়ের করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
সরেজমিনে দেখা যায়, দুপুর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির আওতায় শহরের পশ্চিম উকিল পাড়া এলাকায় বিভিন্ন দেয়ালে দেয়ালে প্রতিবাদ স্লোগান লেখেন শিক্ষার্থীরা। এসময় তারা দেয়ালে দেয়ালে ‘শিক্ষা ও ছাত্রলীগ একসাথে চলবে না’, ‘রাষ্ট্র সংস্কার চাই’, ’স্বৈরাচার নিপাত যাক’ ‘তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি’, এমন নানা প্রতিবাদী স্লোগান গ্রাফিতি ও দেয়াল লিখনের মাধ্যমে প্রতিবাদ করেন তারা।
তানিশা নামে ফেনী সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের যৌক্তিক দাবির আন্দোলনে যেভাবে অতর্কিত হামলা ও গুলিবর্ষণ হয়েছে তা অবর্ণনীয়। সারাদেশের ন্যায় ফেনীতেও আমাদের ওপর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেছে। এসবের প্রতিবাদে আমাদের এ কর্মসূচি।
স্নেহা নামে আরেক শিক্ষার্থী বলেন, কোটা আন্দোলন ঘিরে দায়ের করা সকল মামলা প্রত্যাহার ও আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রতিবাদ হিসেবে আজকে আমরা গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি পালন করেছি।
দেয়াল লিখনে অর্ধশত শিক্ষার্থী উপস্থিত থেকে গ্রাফিতি ও দেয়াল লিখনে তাদের সহযোগিতা করেন।
আরএ