• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • রাঙ্গামাটি

পর্যটকশূন্য রাঙামাটি, লোকসানে ব্যবসায়ীরা

রাঙামাটি প্রতিনিধি
  ২৮ জুলাই ২০২৪, ০৮:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বর্ষা এলে নবরূপে জেগে ওঠে পাহাড়ি জেলা রাঙামাটি। এই রূপ দেখতে পর্যটকের ভিড় বাড়ে। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের জেরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পর পর্যটকশূন্য এখন রাঙামাটি জেলা। এতে লোকসান গুনছে ব্যবসায়ীরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

‘সিম্বল অব রাঙামাটি’ খ্যাত ঝুলন্ত সেতুতে সরেজমিনে গিয়ে দেখা যায় পর্যটকবিহীন খাঁ খাঁ করছে সেতুটি। একেবারেই নীরব। নেই কোনো পর্যটকের কোলাহল। শূন্য পড়ে রয়েছে পর্যটন স্পটটি। ঝুলন্ত সেতুর পাশে ঘাটে বাঁধা ট্যুরিস্ট বোটগুলো। হ্রদে চড়ে বেড়ানোর বদলে ঘাটেই দিন কাটছে। ইঞ্জিনচালিত এসব নৌকারও একই অবস্থা। পলওয়েল পার্ক, আরণ্যক হলিডে রিসোর্ট, সুবলং ঝর্ণাসহ জেলার অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোরও একই অবস্থা। অথচ বর্ষার এই সময়ে পাহাড়ের রূপ দেখতে প্রতিবছর ভিড় করে পর্যটকরা। বর্ষার এই মধ্য সময়ে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ায় হঠাৎ মন্দাভাব পর্যটন ব্যবসায়। যারা এসেছিলেন তারাও আটকা পড়ে বিশেষ পাস নিয়ে রাঙামাটি ত্যাগ করতে পারলেও নতুন পর্যটকের এখনো দেখা নেই। কবে স্বাভাবিক হবে তারও কোনও উত্তর নেই। অনেকটাই হতাশা নিয়ে দিন পার করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ট্যুরিস্ট বোট চালক নাজমুল হুদা বলেন, বর্ষার এই সময়টার জন্য আমরা বাড়তি প্রস্তুতি নিয়ে থাকি। কারণ, হ্রদে পানি বৃদ্ধি পায় এবং ঝর্ণাগুলোতেও পানি আসে, তাই পর্যটকদের উপস্থিতিও বেশি থাকে। কিন্তু দেশে চলমান অস্থিরতার কারণে সপ্তাহখানেক ধরে আমরা বেকার বসে আছি। এভাবে চলতে থাকলে আমরা খুবই আর্থিক কষ্টে পড়ে যাব।

রাঙামাটি পর্যটন নৌ-যান ঘাটের ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম বলেন, দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পর থেকে রাঙামাটিতে পর্যটক নেই বললেই চলে। ট্যুরিস্ট বোট চালকরা খুবই কষ্টে দিন কাটাচ্ছে। অনেকে বোট রেখে অন্যান্য দিনভিত্তিক কাজ করে সংসার চালাচ্ছে। রাঙামাটির পর্যটন খাত খুব খারাপ একটি সময় পার করছে।

ভরা মৌসুমেও খরা চলছে জেলার হোটেল মোটেলগুলোতে। পর্যটক না থাকায় অনেকটাই বেকার সময় কাটাচ্ছেন হোটেল মালিকরা। হোটেল মতিমহলের ব্যবস্থাপক চন্দন কুমার বর্মন বলেন, আমাদের হোটেলে এই মুহুর্তে কোনো গেস্ট নেই। পুরো হোটেল ফাঁকা। দেশের পরিস্থিতি বিবেচনা করে রাঙামাটিতে পর্যটক আসছে না। এই বর্ষা মৌসুমে আমাদের খুব ক্ষতি হয়ে গেল।

হোটেল স্কয়ার পার্কের ব্যবস্থাপক আকতার হোসেন জানান, এই সময়ে আমাদের হোটেলে শতভাগ বুকিং থাকে, কিন্তু বর্তমানে পুরো হোটেল খালি। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে থেকে আবার পর্যটক আসা শুরু হবে কিছুই বুঝতে পারছি না।

রাঙামাটির স্থানীয় হাতে তৈরি বিভিন্ন পণ্যের ব্যবসা চলে পর্যটকদের ওপর নির্ভর করে। পর্যটক না থাকায় সে ব্যবসায়ও ভাটা পড়েছে। পর্যটক খরায় ভুগছে টেক্সটাইল মার্কেটের দোকানগুলো।

বনানী টেক্সটাইলের ব্যবস্থাপক সীমা চাকমা বলেন, আমাদের টেক্সটাইলের ব্যবসা পুরোটাই পর্যটক নির্ভর। পর্যটক না আসায় আমরা ব্যবসায়িকভাবে খুব ক্ষতির মুখে পড়েছি।

প্রতিদিনই পর্যটন কর্পোরেশনের ৫০ হাজার টাকা করে লোকসান হচ্ছে বলে জানালেন পর্যটন কর্পোরেশন রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।

তিনি বলেন, বর্ষা মৌসুমে সাধারণত আমাদের হোটেল মোটেলগুলো পর্যটকে পরিপূর্ণ থাকে। কিন্তু দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বর্তমানে পর্যটক নেই। তাই প্রতিদিন আমাদের গড়ে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতি হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই পরিস্থিতি উন্নতি হলে আবারো পর্যটকমুখর হবে রাঙামাটি।

আরও পড়ুন

মুরগি চুরির অপবাদ দিয়ে মা-মেয়েকে নির্যাতনের অভিযোগ

পাঁচ মণ ওজনের পাখি মাছ ৪৭ হাজারে বিক্রি

রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, রাঙামাটি পর্যটন নগরী হওয়াতে এখানকার বেশিরভাগ মানুষ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ের সাথে জড়িত। পর্যটকের উপস্থিতির ওপরই নির্ভর করে তাদের আয়। কিন্তু বর্তমানে রাঙামাটি পর্যটকশূন্য। এই পরিস্থিতির কারণে জেলার পর্যটন খাতে চার কোটি টাকার ক্ষতি হয়েছে।

অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে শীঘ্রই পর্যটনকেন্দ্রগুলো আবারো পর্যটকে মুখরিত হয়ে উঠবে এমনটাই আশা ব্যবসায়ীদের।

কে

  • মাটিরাঙা
  • পর্যটক
  • ধস
এ সম্পর্কিত আরও খবর
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৩
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১ জন গুলিবিদ্ধসহ আহত ৩
বাংলাদেশিদের নিরাপত্তা দিতে চান কলকাতার ব্যবসায়ীরা
বাংলাদেশিদের নিরাপত্তা দিতে চান কলকাতার ব্যবসায়ীরা
সাজেকে পর্যটকবাহী জীপ খাদে, আহত ১০
সাজেকে পর্যটকবাহী জীপ খাদে, আহত ১০
বৃহস্পতিবার থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
বৃহস্পতিবার থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।