দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় কোটা বিরোধী আন্দোলনকারীদের হামলা পুলিশের গাড়িসহ দুইটি গাড়ি ভাঙচুর করা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ ঘটনায় ঘটে।
সরেজমিনে দেখা যায়, বিকেল পৌনে ৪টায় দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকা অবরোধ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় পুলিশের অবস্থা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং সদর দক্ষিণ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যবহৃত গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়।
এসময় সাধারণ পথচারীর একটি মোটরসাইকেলসহ দুইটিগাড়ি ভাঙচুর করা হয়। আহত হন চার পুলিশ।
পরে পুলিশ পিছু হেঁটে শহরের প্রবেশ মুখে অবস্থান নেন। আন্দোলনকারীরা মহাসড়ক অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান বলেন,আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাক। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ ধৈর্য পরিচয় দিয়েছে।
এফএইচ