দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা পৌরসভার এ্যাকোয়ার স্ট্রেট পাড়ায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশের খাল থেকে রক্তিম ইসলাম (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৩ জুলাই) দুপুরে স্থানীয়রা, লিটন মিয়ার বাড়ির পাশে ভাসমান অবস্থায় রক্তিমের মরদেহ দেখতে পায়, পরে ফায়ার স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
জানা যায়, গত শুক্রবার সকালে ঘাঘট নদীতে গোসল করতে যায় রক্তিম ইসলাম, বিকেল পর্যন্ত বাসায় না আসায় বাবা সুজন মিয়া অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ফায়ার সার্ভিসের টিম লিডার নুরুল ইসলাম বলেন, গত রাতে এসে খালের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করি কিন্তু সঠিক তথ্য না দেওয়ার কারণে মরদেহ উদ্ধার করতে পারিনি। আজকে দুপুরে মরদেহ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
কে