দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুলাই) দুপুরে ফেনীর পুলিশ লাইনের ড্রিল শেডে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলার অবনতি তুলে ধরে কিশোর গ্যাং, গরু চুরি, জেলার চারটি সীমান্ত দিয়ে অবাধ চিনি, শাড়ি মাদকের বিষয়সহ অপ-সাংবাদিকতা রোধে পুলিশকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার তার বক্তব্য বলেন, সাইবার ক্রাইম বর্তমান সময়ে মারাত্মক আকার ধারণ করেছে। মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা এ বিষয়ে সুক্ষ তদারকি করব। মিথ্যা তথ্য দিয়ে কোনো ব্যক্তির সম্মানহানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ আপনার একটা পোস্ট বা সংবাদে একজনের ব্যক্তি ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং পুলিশকে দিয়ে নিয়ন্ত্রণ করা অনেক দুষ্কর। সেক্ষেত্রে সাংবাদিক, সমাজপতি ও অভিভাবকদের সচেতন হতে হবে। না হলে এটি নিয়ন্ত্রণ করা কষ্টদায়ক। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সামনে যারা ইভটিজিং ও শিক্ষার্থীদের উত্তপ্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে চোরাচালান এবং মাদক চালান বন্ধ করতে হলে পুলিশের পাশাপাশি বিজিবি জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণকে সতর্ক হতে হবে। তাহলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এছাড়া তিনি মুক্তিযোদ্ধা, প্রভাসী রেমিট্যান্স যোদ্ধা ও নারী-শিশু হেল্প ডেক্স স্থাপনের ঘোষণার পাশাপাশি অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, দ্বীন মোহাম্মদ, থোয়াই অং প্রু মারমা, তাসলিম হুসাইন, ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ারুল আজিম মজুমদারসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএ