দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা সদর উপজেলা মৎস্য অফিসে রুমে ঢুকে এক নারী কর্মচারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে আল আমিন নামে এক মাদরাসা শিক্ষককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আল আমিন লালমোহন উপজেলার ফরাজগঞ্জ এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের ছেলে। সে নিজেকে স্থানীয় একটি ক্বারিমিয়া মাদরাসার শিক্ষক বলে দাবি করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান জানান, দুপুর ২টার দিকে ওই ব্যক্তি সদর উপজেলা মৎস্য অফিসের কক্ষে ঢুকে এক নারীর কর্মচারীর সঙ্গে কয়েকবার অশোভন আচরণের এক পর্যায়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই নারী তার অফিস রুমে একা ছিলেন। পরে অন্য সহকর্মীদের সহায়তায় তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়। সাজা ঘোষণার পর আল আমিনকে সদর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন বলেন, অভিযুক্ত ব্যক্তি নিজেকে শিক্ষক পরিচয় দেন। তবে তিনি আসলেই শিক্ষক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আরএ