দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশী যুবক মো. শিপন (৩৫) গুরুতর আহত হয়েছে। শিপন পৌর এলাকার বাউরপাথর গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুলাই) রাত ১২টার দিকে পৌর এলাকার বাউরপাথর গ্রামের সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে বেসরকারি ক্লিনিক ল্যাব এইড ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পায়ে গুলি লাগায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় কাউন্সিলর খোরশেদ আলম বলেন, রাত ১২টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পরে জানতে পারি গ্রামের শিপন বিএসএফের গুলিতে মারাত্বকভাবে আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজার বক্তব্য জানতে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়।
পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে কি কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এমএ