দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পত্নীতলায় ঋণের বোঝা সইতে না পেরে মো. খালেক হোসেন (৫৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
সোমবার ( ৮ জুলাই) সকালে উপজেলার কেসবপুর জালাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেক হোসেন ঐ গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা।
স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক সেলিম রেজা বলেন, নিহত খালেক বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। পাশাপাশি গরুর ব্যবসা করতেন তিনি। তাই অনেক লোকজন তার কাছ থেকে টাকা পেতেন। ঋণের বোঝা সইতে না পেরে তিনি গলায় দড়ি দেন।
তিনি বলেন, কিছুদিন আগে জমি বিক্রি করে ৫ লাখ ঋণের টাকা শোধ করেছিলন। পাওনাদারের ভয়ে তিনি বাড়িতে থাকতেন না। আজ বাড়ির পাশে আমড়া গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ যায়। পরে পরিবারের কোনো দাবি না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আরএ