দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) ভোর রাতে শহরের টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, টার্মিনাল এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টার্মিনাল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মনিরল বিশ্বাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭ কেজি গাঁজা।
পুলিশ আরও জানায়, পার্বত্য এলাকা থেকে গাঁজা এনে ঝিনাইদহে বিক্রি করছিল কিছু মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়। তারা বাড়ি সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
আরএ