• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট

নির্ঘুম রাত কাটছে তিস্তা পারের বাসিন্দাদের

লালমনিরহাট প্রতিনিধি
  ০৭ জুলাই ২০২৪, ১৫:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে প্রবেশ করেছে। এতে তিস্তা ও ধরলা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে ভোগান্তির সৃষ্টি করেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে পানি রেকর্ড করা হয় ৫১.৯১ মিটার। যা বিপৎসীমা মাত্র ২৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা পানি এখনও বিপৎসীমা অতিক্রম না করলেও নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করে ভোগান্তির সৃষ্টি করেছে। এ নিয়ে এ বছর দুইবার স্বল্প মেয়াদী বন্যার ভোগান্তিতে পড়ল তিস্তাপাড়ের বাসিন্দারা।

জানা গেছে, পানিবন্দি হয়ে পড়েছে জেলার পাচ উপজেলার অন্তত ১০ হাজার পরিবার। এসব এলাকায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, রাস্তাঘাট। বিদ্যালয়গুলোতে পানি থাকায় বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রমও। এছাড়া বাড়িঘরে পানি থাকায় চরম দুর্ভোগে রয়েছেন পানিবন্দি মানুষরা। দফায় দফায় তিস্তার পানি হ্রাস-বৃদ্ধি অব্যাহত থাকায় আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী বাসিন্দাদের।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার মজমুল হক (৪০) বলেন, গত তিনদিন ধরে নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করেছে। এতে রান্না করা ও চলাচলসহ সকল কাজে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এমনকি বাড়িতে পানি থাকায় ঘুমও হয় না।

একই এলাকারমল হাওয়া বেগম (৩০) বলেন, বাড়িঘরে পানি থাকায় রান্না ও খাবার পানি পাওয়া যাচ্ছে না। দুইটি বাচ্চা ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে কাটছে দিন। এছাড়া রাতের বেলা সাপের উৎপাত শুরু হয়েছে। ভয়ে ঘুম হয় না।

জেলার সদর উপজেলার কালমাটি পাকারমাথার বাসিন্দা রফিকুল ইসলাম (৪৫) বলেন, টানা বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে রাস্তা তলিয়ে আছে। বাড়িঘরে পানি ঢুকেছে। পানি কমে গেলে আবার নদীর ভাঙন শুরু হবে। নদীপারের মানুষ আমরা খুবই কষ্টে রয়েছি।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার রায় বলেন, গত বছর ভারতের সিকিমের বাঁধ ভেঙে পানির সঙ্গে পলি এসেছে। তিস্তার পানি ধারণ ক্ষমতা কমে এসেছে। পানি আবার কমে গেলে ভাঙন শুরু হবে। ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, পানিবন্দি এলাকা পরিদর্শন করেছি। জেলা প্রশাসনের নিকট পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। দুর্ভোগে থাকা মানুষজনকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। এছাড়া শুকনো খাবারও বিতরণ করা হবে।

আরএ

  • লালমনিরহাট
  • বন্যা
এ সম্পর্কিত আরও খবর
শিশুকে নির্যাতনের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
শিশুকে নির্যাতনের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
গাইবান্ধায় বন্যাদুর্গতদের জন্য আশ্রয়কেন্দ্রের উদ্বোধন
অবৈধ মজুদ ৩৩১ বস্তা সার জব্দ, জরিমানা
অবৈধ মজুদ ৩৩১ বস্তা সার জব্দ, জরিমানা
বন্যায় ১৫ কোটি টাকার ক্ষতি, শ্রমিকের জীবিকা নিয়ে শংকা
বন্যায় ১৫ কোটি টাকার ক্ষতি, শ্রমিকের জীবিকা নিয়ে শংকা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।