দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকুপায় সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্যর ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ কর্মী আলিমুর রহমান পিয়াসকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
শনিবার(৬ জুলাই) দুপুর ১২টার দিকে ঝিনাইদহ শহরের ওয়াপদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আলিমুর রহমান পিয়াস উপজেলার দেবতলা গ্রামের মিজানুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্য’র ওপর হামলার ঘটনায় অন্যতম আসামি পিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জুন বিকেলে উপজেলা শহরের কবিরপুর মোড় এলাকায় উদীচীর জাতীয় পরিষদের সদস্য ও শৈলকুপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর অরণ্য’র ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। সেসময় হামলাকারীরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সাংস্কৃতিক কর্মী আলমগীর অরণ্য’র স্ত্রী উম্মে কুলসুম বাদি হয়ে সিটি কলেজ ছাত্রলীগ শাখার সহ-সভাপতি মেহেদী ইসলামসহ ৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে শৈলকুপা থানায় মামলা দায়ের করেন।
এফএইচ