দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা বৃষ্টির ফলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সৃষ্ট বন্যায় উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে সুহামনি চাকমা (১১) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী পানিতে ডুবে মারা গেছে।
বুধবার (৩ জুলাই) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। সুহামণি চাকমা উপজেলার বিটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বিকেল ৫টার দিকে মহিনি কুমার চাকমা ও জোৎস্না আলো চাকমার মেয়ে সুহামণি চাকমা বাড়ির পাশে খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে যায়। পরে বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার শেফালী চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালুখালী গ্রামের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক। বন্যায় সময় শিশুদের প্রতি বিশেষ দৃষ্টি নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
কে