দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে মাদারগঞ্জ উপজেলাবাসী।
বুধবার (৩ জুলাই) দুপুরে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে মাদারগঞ্জের সর্বস্তরের জনগন এই মানববন্ধনের আয়োজন করেন।
ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন আয়না, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পাওয়ার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শেবু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর হাসানুজ্জামান সাগরসহ আরো অনেকে।
এসময় বক্তারা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর নিঃশর্ত মুক্তির দাবি করে বলেন, মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর নামে মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও জামিন না দিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন বক্তারা।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম উঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। সোমবার জামিনের মেয়াদ শেষে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। এরপর দিন সকাল সন্ধ্যা হরতাল পালন করেন উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর কর্মী সমর্থকরা।
এমএ