দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বদিয়াজ্জামান ওরফে জামাল (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (২৯ জুন) রাতে উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠ বাজার-হাসেম বাজার সড়কের মোল্লা অটো ফার্নিচার সংলগ্ন চার রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বদিয়াজ্জামান খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার পূর্বপাড়াকার মৃত লাল বাহাদুরের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বাড়ির পাশের মৃত খলিল মিয়ার ছেলে ইলফাত আলী ও তাদের লোকজনের সঙ্গে বদিয়াজ্জামানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সন্ধ্যার দিকে বদিয়াজ্জামানকে চার রাস্তা এলাকায় ডেকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একা পেয়ে ইলফাত আলীর লোকজন লাঠি দিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে বদিয়াজ্জামান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়াসহ আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
কে