দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুরে পাপুল মিয়া (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ হাটবামনি এলাকার কুমারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাপুল উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামনি এলাকার কুমারপাড়া গ্রামের রিকশাচালক মঞ্জিল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোর পাপুলের বাবা জীবিকার তাগিদে রংপুরে রিকশা চালান। সেই সূত্রে পাপুলের বাবা-মা দুজনেই রংপুরে ছিলেন। বাড়িতে শুধু পাপুলের দাদা কেদা মিয়া থাকেন। বাড়িতে কেউ না থাকায় সকাল ১০টার দিকে সবার অজান্তে শয়ন ঘরের ধর্ণার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্নহত্যা করে পাপুল।
পাপুলের দাদা কেদা মিয়া বলেন, পাপুল ছোট থেকেই কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলেন। কি কারণে পাপুল আত্নহত্যা করেছে, আমি বুঝতে পারছি না।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুপুর ১টায় খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। স্থানীয়রা বলছেন, সে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিল। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, সেটা কেউ বলতে পারেনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএ