দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের সন্তোষপুর তেল পাম্পের নিকট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে, ওই ব্যক্তি হয়ত মানসিক প্রতিবন্ধী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, উপজেলার সন্তোষপুর তেল পাম্পের নিকটে ভোরের দিকে একটি শব্দ শুনতে পাই স্থানীয়রা। এসময় স্থানীয়রা রাস্তায় (সড়কে) বের হয়ে দেখে এক বৃদ্ধ সড়কের পাশে মাটিতে পড়ে কাতরাচ্ছে। এসময় আকলিমা নামে এক নারী বৃদ্ধর মাথায় পানি দেওয়ার জন্য বাড়িতে পানি আনতে যায়। তিনি ফিরে এসে দেখেন বৃদ্ধটি মারা গেছেন।
স্থানীয় ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, সন্তোষপুর তেল পাম্প সংলগ্ন সড়কের পাশে ঝোপের ভেতর অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। তবে নাম-পরিচয় কিছু পাওয়া যায়নি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) একরাম হোসেন জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তিটি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। আমরা পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এফএইচ