দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী এলাকার মেদেনীপুর গ্রামের ঘাড় কাটি মাঠে বিষধর রাসেল’স ভাইপার সাপের দেখা মিলেছে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে সাপটি মেরে ফেললেও উপজেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে রাসেল’স ভাইপার আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার সীমান্তবর্তী এলাকায় এর আগেও একাধিক রাসেল’স ভাইপারের দেখা মিলেছে।
বুধবার (২৬ জুন) বেলা সাড়ে দশটার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের চ্যাংখালী ঘাড় কাটি মাঠে মোবারক তরফদার ও তার ভাইপো আতর আলী তরফদার পাট নিড়ানির কাজ শেষে বিশ্রামের জন্য জমির আইলে খেজুর গাছের নিকট বসেন। আইলের পাশে একটি রাসেল’স ভাইপারের দেখা মেলে। পরে সাপটিকে মেরে ফেলেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার সীমান্তবর্তী মেদিনীপুর, বেনীপুরসহ ওই এলাকায় বসবাস করা মানুষ এ সাপের আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের দাবি, এর আগেও বিষধর রাসেল’স ভাইপারের দেখা মিলছে।
জীবননগর বন বিভাগ কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল জানান, ঘটনাটি শোনার পর আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা সাপটি মেরে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেছে। সচক্ষে না দেখে আমি নিশ্চিত করতে পারছি না এটা কোন প্রজাতির সাপ। তবে স্থানীয়রা জানান এটা রাসেল'স ভাইপার।
এদিকে চুয়াডাঙ্গা বনবিভাগ কর্মকর্তা রকিব উদ্দীন জানান, মৃত সাপটির ভিডিও দেখলাম। ওটা রাসেল'স ভাইপার।
এমএ