দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটে উৎসব ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে রবিবার (২৩ জুন) সকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসব কর্মসূচিতে, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি বশিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইবনে মিজান হীরু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরিফা খাতুন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর খান আবুবক্কর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজসহদলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া এছাড়া বিকেল ৫টায় শোভাযাত্রা ও আলোচনা সভা করবে জেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। একইভাবে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে একইভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে।
এমএ