দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃষ্টি না হওয়ায় ও পাহাড়ি ঢলের পানি কম আসায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। নিম্নাঞ্চলের অনেক রাস্তাঘাট ও ঘরবাড়ি এখনও পানিতে তলিয়ে আছে।
শুক্রবার (২১ জুন) সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, এখনও বন্যায় দুর্ভোগে আছেন জেলার ১১টি উপজেলার প্রায় ৯ লাখ মানুষ। বন্যা কবলিত এলাকার লোকজন বিশুদ্ধ পানি ও খাবার সঙ্কটে ভোগছেন।
জেলা প্রশাসন জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত বন্যায় জেলার ৩টি পৌরসভা, ৮৮টি ইউনিয়নের ১৩০৬টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় সাড়ে ৮ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে। ৬৯৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রায় ২৪ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারি বৃষ্টি না হওয়ায় সুরমা নদীর পানি হ্রাস পেয়েছে। আরও কয়েকদিন হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তিনি।
আরএ