দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরীর নথুল্লাবাদ বিআরটিসি বাস ডিপোর পার্শ্ববর্তী পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে কোনো মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তি হতে পারে মৃত নারী।
বুধবার (১৯ জুন) সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে বেলা ১২টার দিকে মরদেহটি পুকুর থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। মৃত নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানা গেছে।
সর্বশেষপ্রাপ্ত খবর অনুযায়ী নগরীর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহটি রাখা হলেও থানা বা হাসপাতালে কেউ খোঁজ নিতে আসেনি।
নগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) লোকমান হোসেন দেশ টিভিকে বলেন, সকালে পুকুরে মরদেহটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন। আমরা এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে মৃত নারী মানসিক ভারসাম্যহীন এবং ভবঘুরে ছিলেন।
আরএ