দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরিজন সম্প্রদায়ের অবাসস্থল মিরনজিল্লা সিটি কলোনি উচ্ছেদের প্রতিবাদ এবং বাংলাদেশের সকল হরিজন কলোনির স্থায়ী আবাসনের দাবিতে ভোলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে হরিজন ঐক্য পরিষদ।
বুধবার (১৯ জুন) সকালে ভোলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যপী ও মানববন্ধনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ভোলার শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন।
মানববন্ধনে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বিল উল্ল্যাহ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, হরিজনের সভাপতি মানিক লাল ডোমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা হরিজনদের সামাজিক নিরাপত্তাসসহ নিরাপদ আবাসন নিশ্চিতের দাবি জানান।
আরএ