দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাঈমের হত্যাকারীদের গ্রেফতার, শাস্তি ও ঠ্যাঙারে বাহিনী ভেঙে দেয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।
বুধবার (১৯ জুন) সকালে সাজেকের উজো বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, গঙ্গারাম মুখ পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) জ্যোতিলাল চাকমা, সাজেক ইউপি মেম্বার পরিচয় চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা বলেন, ঠ্যাঙারে বাহিনীর গুলিতে গতকাল নিরপরাধ বাস কর্মচারী নাঈম নিহত হয়েছে। তাদের অত্যাচারে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা নাঈমের হত্যাকারীদের গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন যদি ৪৮ ঘন্টার মধ্যে হত্যাকরীদের গ্রেপ্তারে ব্যর্থ হয়, তাহলে আমরা আরো বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবো।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং ইউপিডিএফ (প্রসীত) এই দুই দলের মধ্যে গোলাগুলিতে স্থানীয় শান্তি পরিবহনের কর্মচারী মোঃ নাঈম (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।
প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অপর সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কে "ঠ্যাঙারে বাহিনী" বলে অভিহিত করে থাকে।
এমএ