দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে ঝড়ের সময় বজ্রপাতে রোকসানা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিহত রোকসানা বেগম জেলার ছাগলনাইয়ার উত্তর মন্দিয়া গ্রামের বাসিন্দা। ঝড়ের মধ্যে তিনি মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ছাগলনাইয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম জানান, ঝড়ে ছাগলনাইয়ার কালাপুল থেকে রেজুমিয়া পর্যন্ত অন্তত অর্ধশত গাছ উপড়ে ও ভেঙে যায়। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। ৪ ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
কে