দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার চরফ্যাশনে অবৈধ ভাবে সড়ক জুড়ে রাখা (কনক্রিট) ঢালাই মেশিনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মো.কামাল উদ্দিন পাটোয়ারী (৬০) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) রাত ৮ টায় চরফ্যযাশনন-শশীভূষন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল এওয়াজপুর ইউনিয়নের ৪ ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শশীভূষণ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। রাত ৮টায় তার নিজ বাড়ির নিকটবর্তী পানির কল এলাকায় এলে অপর দিক থেকে আসা একটি অটোবোরাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে রাখা (কনক্রিট) ঢালাই মেশিনের সঙ্গে তাকে বহনকারী মোটরসাইকেলটি ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয় পথচারী ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।
এফএইচ