দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জে একটি মসজিদে জুম্মার নামাজ পড়াতে যাবার পথে ট্রাক চাপায় মো.জাহিদ হাসান ওরফে শামসুল নামে এক ইমামের মৃত্যু হয়েছে। নিহত শামসুল নাচোল উপজেলার নেজামপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে ও নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক।
শুক্রবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত।
নিহতের স্ত্রী শারমিন খাতুন জানান, শিক্ষকতার পাশাপাশি জুম্মার দিনে বিভিন্ন মসজিদে ইমামতি করতেন শামসুল। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো সংকরবাটির একটি মসজিদে নামাজ পড়ানোর জন্য তিনি বাড়ী থেকে মোটরসাইকেলযোগে রওনা দেন। পথিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে পৌঁছলে সামনে থেকে আসা একটি ট্রাক চাপা দিলে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত বলেন,ইমাম নিহতের খবর পেয়ে ঘটনাস্থল থেকে চাপা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারি পালিয়ে গেছে।মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এফএইচ