দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পালের অনিয়ম ও দুর্নীতির সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এতে সাংবাদিকদের মামলার হুমকি প্রদান করায় এর প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে সাংবাদিকরা মানববন্ধন করেছে।
বুধবার (১২ জুন) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল সদরে চার নেতা চত্বরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। নান্দাইল ঐক্যবন্ধ সাংবাদিক ফোরাম মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ভূঁইয়া বাবুল, সাংবাদিক রমেশ কুমার পার্থ, নান্দাইল মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি হান্নান আল আজাদ, কলামিস্ট সাইদুর রহমান প্রমুখ।
বক্তব্যে এনামুল হক বাবুল বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ অনিয়ম দুর্নীতি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের মামলার হুমকি দিয়েছে। যা অত্যন্ত নিন্দনীয়। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবেই।
আরএ