দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৫ সালের মধ্যে দেশের দশ লাখ পরিবারকে উন্নত লেট্রিন সুবিধার আওতায় আনতে কাজ করছে সানমার্কস। খাগড়াছড়িসহ ৩৫টি জেলায় গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে আইডিই বাংলাদেশ। সোমবার (১০ জুন) সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অবহিতকরন সভায় এই তথ্য জানানো হয়।
খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় প্রকল্পটিতে কাজ করছে বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) নামের একটি এনজিও।
খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আজগর আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
আলোচনায় আরো অংশ নেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা, বিএনকেএস এর নির্বাহী পরিচালক হ্লাসিংনু, ইউনিসেফ এর চীফ অফ ফিল্ড অফিস মাধুরী ব্যানার্জি।
সভায় ল্যাট্রিন সেবা প্রদানকারীদের মাধ্যমে গ্রামীন পরিবার সমূহের সচেতনতা বৃদ্ধি, উন্নত ল্যাট্রিন সামগ্রীর সুবিধা ও সেবা প্রদান এবং ল্যাট্রিন বাজার ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন এবং সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের সম্পৃক্ত করণের মাধ্যমে উন্নত ল্যাট্রিন সেবা নিশ্চিত করা নিয়ে আলোচনা করা হয়।
এম