দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে শনিবার (৮ জুন) দুপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসের চত্বরে এ অনুষ্ঠান করা হয়।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের চত্বর থেকে একটি র্যালী বের করা হয়েছে। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কানুনগো আব্দুল আলীম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাজেদুল ইসলাম, ফতেপুর ভূমি উন্নয়ন কর্মকর্তা তাহমিনা আক্তার, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন, অবসরপ্রাপ্ত ভূমি কর্মচারী মির্জা শাহিনুর রহমান, সাধারণ নাগরিক মিজানুর রহমানসহ আরো অনেকে।
এসময় বক্তারা ভূমি সংক্রান্ত নানা সমস্যা ও সমাধানের বিষয় তুলে ধরে নানা আলোচনা করেন।
এম