দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে টাউনহলে আয়োজিত শনিবার (৮ জুন) দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।
বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এর পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদ, সাজেদা ফাউন্ডেশনের ডায়েট কনসালটেন্ট ইশরাত জাহান ও বিপিআইসিসি‘র সেক্রেটারি দেবাশীষ নাগ।
কর্মশালায় নারীর স্বাস্থ্য ও পুষ্টি, ফিটনেস, স্টামিনা ও ডায়েট প্লান নিয়ে আলোচনা করা হয়। এতে জেলার ২৫০জন নারী পুলিশ সদস্য অংশ নেন।
এম