দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর দাগনভূঞার রাজাপুরে খাঁন এগ্রো নামে একটি খামারের ২ পাহারাদারকে বেঁধে রেখে ১৫ টি গরু নিয়ে গেছে দূর্বৃত্তরা। শনিবার (৮ জুন) ভোর রাতে উপজেলার রাজাপুর ইউনিয়নেরপূর্ব জয় নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গরু খামারের মালিক এডভোকেট দাউদ খাঁন ছোটন জানান, রাতে খামারের পাহারাদার আবদুর রহমান ও আহমদকে ১০/১৫ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে পেলে গরুগুলো গাড়ীতে করে নিয়ে যায়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয়। নিয়ে যাওয়া গরু গুলোর মূল্য ২৫ লাখ টাকা বলে খামারের মালিক জানিয়েছেন।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাশিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও গরুগুলো উদ্ধারের চেষ্টা করছে।
এম