দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী চাটখিলে সিজার অপারেশনের সময় ভুল চিকিৎসায় সামিয়া আক্তার (২৫) নামে এক প্রসূতি নবজাতকসহ মৃত্যুর অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সামিয়া আক্তার উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামের মো. মুরাদের স্ত্রী। শুক্রবার (৭ জুন) উপজেলার খিলপাড়া বাজারের ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালে এই ঘটনা ঘটে।
নিহতের স্বামী মুরাদ অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে সামিয়াকে তিনি ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টার দিকে ডাক্তার ফারহানার তত্ত্বাবধানে অপরেশন করার প্রস্তুতি নেয়া হয়। অপারেশনের আগে অ্যানেসথেসিয়া ডাক্তার ছাড়া জরুরি বিভাগের ডাক্তার দিয়ে ভুলভাবে সামিয়ার শরীরে অ্যানেসথেসিয়ায় প্রয়োগ করলে সে মারা যায়। তারা রোগীর শরীরে যে অ্যানেসথেসিয়া প্রয়োগ করে তা ঠিকমতো হয়নি। মায়ের মৃত্যুর কারণে নবজাতকও মারা যায়।
মুরাদ আরও বলেন, সন্ধ্যার দিকে আমরা সামিয়ার মরদেহ নিয়ে হাসপাতালের অবস্থান নিই। ওই সময় স্থানীয় নের্তৃবৃন্দ জানায় এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। শনিবার (৮ জুন) সামিয়াকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ওয়াহাব তৈয়েবা মেমোরিয়াল হসপিটালের জেনারেল ম্যানেজার মহিউদ্দিন রাসেল বলেন, আমাদের অ্যানেসথেসিয়া ও সার্জন দুজনই অভিজ্ঞ ছিলেন। তারা দীর্ঘদিন যাবত এখানে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। রোগীকে অ্যানেসথেসিয়া দেয়া হলে রোগী হার্ট অ্যাটাক করে। এ কারণে আর সিজার করাতে পারেনি। অ্যাটাক করার কারণে আইসিইউ সাপোর্ট লাগবে। তাই রোগীকে এখানে আর রাখা হয়নি। উন্নত চিকিৎসার জন্য জেলা শহর মাইজদীতে পাঠানো হয়। সেখান থেকে রোগীর স্বজনেরা তাকে কুমিল্লা নিয়ে যায়।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখারকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, এ ঘটনায় নিহতের স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেনি। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এম