দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কোনাবাড়ির বাইমাইলে তিন বছরের ফারহানা নামের এক শিশুকন্যাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত নিরব ও সাজিদুল নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ জুন) দুপুরে কোনাবাড়ী বাইমাইল মধ্যপাড়া এলাকার রমিজ উদ্দিন এর বাসা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু, কুড়িগ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, গতকাল (মঙ্গলবার) সকাল থেকে শিশু ফারহানা কে কোথাও খুজে পাচ্ছিলো না তার পরিবার। দুপুরে এলাকার বিভিন্ন স্থানে খোজাখুজি করার পর বাসার পাশের একটি সরু গলিতে পুরো শরীরে কসটেপ প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি লাশটি দেখতে পায় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।
পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনা স্থলে এসে শিশুর লাশটি উদ্ধার করে। এঘটনায় জরিত থাকার অভিযোগে একই বাসার অন্য দুই ভাড়াটিয়া নিরব ও সাজিদুল নামে দুইজনকে গ্রেপ্তার করা হলে তারা ওই শিশুকে ধর্ষনের পর হত্যা করার বিষয়টি শিকার করে।
কোনাবাড়ি মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আশরাফ উদ্দিন জনান, এঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেছে।
এফএইচ