দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড, ৫ জনকে আটক ও ১৮টি ব্যালট বাতিলের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ জুন) অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাশ বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, চম্পকনগর কেন্দ্রে জাল ভোট প্রদান করার সময় একজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেন আদালত। এদিকে পশ্চিম দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান করার সময় একজনকে আটক করা হয়।
এসময় বয়স বিবেচনায় শিশু হওয়ায় কেন্দ্র ইনচার্জ ও প্রিজাইডিং অফিসারকে নিয়মিত মামলা প্রদান করার আদেশ প্রদান করা হয়।
অন্যদিকে দূর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান করার দায়ে দুইজনকে ও নিজকুঞ্জরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদান করায় একজনকে পুলিশে সোপর্দ করা হয়। অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শকিবুল আলম অপূর্বকে জাল ভোট দেয়ার সময় আটক করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট পুদম পুস্প চাকমা। এসময় ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া পাঠাননগর ইউনিয়নে হরিপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়, পূর্ব শিলুয়া কেন্দ্রে ১৮টি ব্যালট বাতিল করা হয়েছে। নিজ পানুয়া কেন্দ্রে ভাইস চেয়ারম্যান গাড়ী ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এম