দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ ও অনুপ্রবেশের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ছতুরপুর ও আউলিয়া বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৪৮নং ছতরপুর উচ্চ বিদ্যালয় মহিলা ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা কর্তৃক বারবার নিষেধ করা সত্ত্বেও মোবাইল ফোন সঙ্গে রাখায় পোলিং এজেন্ট হারুন মিয়া (২৪) ও শাহানা বেগম (৫২)-কে হাতেনাতে আটক করা হয়। পরে দুজনকে তিন দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া ১০নং পাহাড়পুর ইউনিয়নের ৪০নং আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদরাসা কেন্দ্রে মো. কাউসার মিয়া নামে একজনকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার না হওয়া সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরএ