দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

"হ্যা আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি"-এই স্লোগানে যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে মুন্সীগঞ্জে সাংবাদিককের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) মুন্সীগঞ্জ জেলা আয়োজনে মঙ্গলবার (৪ জুন) দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ শহরস্থ কাচারি এলাকায় একটি রেস্টুরেন্টে মুন্সীগঞ্জ নাটাবের সাধারণ সম্পাদক এড লাবলু মোল্লার সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের তত্ত্বাবধায়ক ও জুনিয়র কনসালটেন্ট ডা. মামুন নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল,স্থানীয় দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাছির উদ্দীন উজ্জ্বল, নাটাব কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক সালে আকরাম, মুন্সীগঞ্জ স্যানেটারি ইন্সপেক্টর গাজী আমীন প্রমুখ।
এম