• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

চাচাতো বোনকে বিয়ে করায় খুন হন সৌরভ

ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
  ০৪ জুন ২০২৪, ০৮:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ইসরাত জাহান ইভার সঙ্গে ওমর ফারুক সৌরভ। ছবি: দেশ টিভি
ইসরাত জাহান ইভার সঙ্গে ওমর ফারুক সৌরভ। ছবি: দেশ টিভি

যে ভাইকে বাবার স্নেহ দিয়ে বড় করেছি; সেই আমার সন্তানকে হত্যা করল? সেটা বিশ্বাস করতে পারছি না। আমার সন্তানকে না মেরে আমাকে মারতো, তার কি এমন দোষ ছিল? শুধু কি আমার ছেলেই তোর মেয়েকে ভালোবেসেছে, তোর মেয়েকি ভালোবাসে নাই। যদি তোর মেয়ে ভালো নায়েই বাসতো তাহলে ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়ে কেন আমার ছেলেকে বিয়ে করল?

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এসব বলতে বলতে রোববার (২ জুন) রাতে কোতোয়ালী মডেল থানার একটি কক্ষে বারবার মূর্ছা যাচ্ছিলেন নিহত ওমর ফারুক সৌরভের বাবা ইউসুফ আলী।

ওমর ফারুক সৌরভের বাবা ইউসুফ আলী বলেন, ইলিয়াস আলী আমার ছোট ভাই; আর ভাইদের মধ্যে তাকেই আমি বাবার স্নেহ দিয়ে বড় করেছি। আজকে আমার ছেলেকে চারখণ্ডে হত্যা করে প্রতিদান দিয়েছে। ৪—৫ বছর ইশরাত জাহান ইভার সঙ্গে প্রেমের পর গত ১২ মে তাকে বিয়ে করে। সে বিয়ে আমিও মেনে নেয়নি; কিন্তু ছেলে—মেয়েরা তো ভুল করতেই পারে? বিয়ের পরপরেই ইলিয়াস বিভিন্ন সময় আমাদেরকে কল করে হত্যার হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, ১৬ মে নিজের মেয়েকে কানাডায় পাঠিয়ে দিয়ে সৌরভকে হত্যার ছক আঁকে। এরই অংশ হিসেবে শনিবার সৌরভকে কৌশলে ঢেকে ময়মনসিংহে আনেন, সৌরভ আমাদের কিছু না বলেই চলে আসে। পরে ওই দিন রাতে শুনতে পাই সে ময়মনসিংহে। কিন্তু রাত ১১টার পর যখন সৌরভের মোবাইল বন্ধ পাই; তখন থেকেই চিন্তা হচ্ছিল। পরে সকালে শুনি মনতলা ব্রিজের নিচে সৌরভের চারখণ্ড মরদেহ পাওয়া গেছে; কেন আমার ছেলেটাকে এভাবে হত্যা করল?

শুধু ইউসুফ আলী নয় একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার মা মাহমুদা আক্তার পারুল যেন কোনো কথাই বলতে পারছিলেন না। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ভালোবেসে চাচাতো বোনকে বিয়ে করাই আমার ছেলের কাল হয়েছে। কিন্তু আমরা কোনোদিন ভাবেনি যে আপন চাচা তার ভাতিজাকে এভাবে হত্যা করবে? এক ছেলে এক মেয়েকে নিয়েই আমার সাজানো সংসার ছিল। ইলিয়াস সবকিছু এলোমেলো করে দিলো। আমার সন্তানকে যেভাবে যন্ত্রণা দিয়ে হত্যা করেছে আমিও তার সেভাবে মৃত্যু চাই।

নিহত সৌরভের বোন মারুফা আক্তার পপি বলেন, ইশরাত জাহান ইভা আমার ভাই সৌরভের সঙ্গে সম্পর্ক রাখার পাশাপাশি আরেকজনের সঙ্গে প্রেমে জড়িয়ে ছিল। সেই ছেলের বাবা একজন চিকিৎসক, তার নাম আমিনুল ইসলাম। তবে ইভা গত ১২ মে আমার ভাইকে বিয়েও করে, সে বিয়ে তার পরিবার মেনে না নিয়ে তাকে কানাডায় পাঠিয়ে দেয়। সৌরভ বিয়ের বিষয়টি চিকিৎসক আমিনুল ইসলামকে জানাতে শনিবার ময়মনসিংহে আসে। পরে আমার চাচা সৌরভকে কল দিয়ে গোহাইলকান্দি তাদের বাসায় নিয়ে যায়; এরপর রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

সৌরভের সহপাঠী রবি সান বলেন, সৌরভ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একজন মেধাবী শিক্ষার্থী। আমরা সবসময় এক সঙ্গে চলাফেরা করতাম। সৌরভ ইভার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিনের; গত কয়েকদিন আগে তারা বিয়েও করে। শনিবার সে ময়মনসিংহ এসেছে আমি তা জানতাম, কিন্তু ওইদিন রাত ১১টার পর থেকে তার মোবাইল বন্ধ ছিল। পরে সকালে শুনি সৌরভকে হত্যা করা হয়েছে; আসলে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমরা হত্যাকারীর বিচার চাই।

এদিকে, রোববার রাতে অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় নিহতের বাবা ইউসুফ আলী একটি হত্যা মামলা দায়ের করেছেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে; যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পারিবারিক বিরোধের কারণেই সৌরভ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

উল্লেখ্য, রোববার দুপুরে ওমর ফারুক সৌরভের চার খণ্ডিত মরদেহ সদর উপজেলার মনতলা ব্রিজের সুতিয়া নদী থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর থেকে গাঁ ঢাকা দিয়েছেন ইলিয়াস আলীর পুরো পরিবার। ইলিয়াস আলী ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সেনবাহিনীর নায়েক পদ থেকে অবসরপ্রাপ্ত ছিলেন। আর ইউসুফ আলী পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। তিনি ডাক বিভাগে কর্মরত রয়েছেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি এলাকায়।

আরএ

  • ময়মনসিংহ
  • হত্যা
  • পারিবারিক বিরোধ
এ সম্পর্কিত আরও খবর
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
ফরিদপুরে বাস মালিক গ্রুপের সভাপতিকে হত্যাচেষ্টা
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।