দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর চাটখিলে মেডিকেল রির্পোট দেখার কথা বলে ফার্মেসীতে ডেকে নিয়ে এক কলেজ শিক্ষাথীকে ধর্ষণের অভিযোগে ফার্মসীর মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ জুন) রাতে উপজেলার চাটখিল বাজার থেকে অভিযুক্ত নুর হোসেন পলাশ (৪৫) কে গ্রেপ্তার করে পুলিশ। একই সাথে ফার্মেসী সীলগালা করে দেয়া হয়। এর আগে, গত ২৬ মে রোববার চাটখিল পৌর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত রক্তিম রোজ মেডিসিন পার্ক নামে একটি ফার্মেসীতে ধর্ষণের এই ঘটনা ঘটে।
গ্রেপ্তার নুর হোসেন পলাশ উপজেলার চাটখিল পৌরবাজারের রক্তিম রোজ মেডিসিন পার্কের মালিক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুরের গনি মিয়া বাড়ির মো. খোরশেদের ছেলে ।
ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ২৬ মে রোববার ক্লাস শেষে বাড়ি ফেরার পথে বিকেল চারটার দিকে তার কিছু মেডিকেল রিপোর্ট দেখার জন্য তার মেয়েকে ফার্মেসীতে ডেকে নেন নুর হোসেন পলাশ। সেখানে যাওয়ার পর মাস্ক খুললে নাকের কাছে কিছু একটা ধরলে তার মেয়ে অবচেতন হয়ে যায়। এরপর পেছনে আলাদা একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় কিছুটা হুঁশ আশায় বারবার পা ধরে ক্ষমা চেয়েও তার হাত থেকে রক্ষা পায়নি তার মেয়ে। ধর্ষণ শেষে অভিযুক্ত নুর হোসেন ছুরি দেখিয়ে এই ঘটনা কাউকে বলতে নিষেধ করেন। শুরুতে ভয়ের কারণে পরিবারের কাছে বিষয়টি গোপন রাখলেও, কয়েক দিন পর চিরকুট লিখে মাকে ঘটনাটি জানান।
ভুক্তভোগীর মা বলেন, আমি ছোট একটা চাকরি করে সংসার চালাই। যে আমার এই এতিম সন্তানকে এভাবে নির্যাতন করছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় (০৩ জুন ) সোমবার আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
এম