দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাস্তায় মদ্যপান অবস্থায় মাতলামি করার সময় ২নং নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার কালাপানি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নন্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আ. মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগড় পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল মালেক, এসআই আবুল কালাম আজাদ, এএসআই সোহরাব হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
ডিবি অফিস সূত্রে জানা যায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপরাধে ৫ জনকে আটক করা হয়। পরে তাদেরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিবি পুলিশ। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. আবুল কালাম আজাদ।
আরএ