• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • যশোর
বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন

সাশ্রয়ী ভাড়ায় সরাসরি যোগাযোগ শুরু, খুশি যাত্রীরা

ইন্দ্রজিৎ রায়, যশোর
  ০১ জুন ২০২৪, ১৪:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবিঃ দেশ টিভি
ছবিঃ দেশ টিভি

বেনাপোল টু মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে চালু হলো ট্রেন চলাচল। উদ্বোধনের প্রায় সাত মাস পর মোংলা কমিউটার ট্রেন চলাচলের মধ্যদিয়ে দেশের দুটি বৃহত্তর বন্দরের মধ্যে রেল সংযোগ স্থাপতি হলো। এতে অঞ্চলের মানুষের যোগাযোগের ক্ষেত্রে নতুন মাইলফলক উন্মোচিত হলো।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১ জুন) সকাল ১০টার দিকে বেনাপোল স্টেশন থেকে ৬শ’ যাত্রী নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। বেলা ১১ টায় যশোর জংশনে এসে পৌঁছায়। যাত্রা বিরতি শেষে ফের রওনা হয়। বর্তমানে সপ্তহের প্রতিদিন একটি ট্রেন চলবে এই রুটে। এই রুটে ভাড়া সর্বনিম্ন ২০ টাকা ও সর্বোচ্চ ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে আরও ট্রেন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বেনাপোল টু মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি এই অঞ্চলের মানুষ।

জানা যায়, বেনাপোল থেকে মোংলা পর্যন্ত ১৩৮ কিলোমিটার রুটে মোট ৮টি স্টেশনে দাঁড়াবে মোংলা কমিউটার ট্রেনটি। খুলনার ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টা ৫০ কিলোমিটার, এরপর ফুলতলা থেকে মোংলা নতুন রেলপথে এ ট্রেনের সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। বেনাপোল থেকে ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আড়ংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালি, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রাবিরতির পর মোংলায় যাবে। ট্রেনটি মোংলায় পৌঁছাবে দুপুর ১২টা ৩৫ মিনিটে।

এরপর মোংলা থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টায় এবং বেনাপোলে পৌঁছাবে বিকেল সাড়ে ৪টায়। সপ্তাহের প্রতিদিন রুটে একই সময়ে ট্রেন চলাচল করবে। তবে প্রথম দিনেই ৪৫ মিনিট দেরিতে বেনাপোল থেকে ট্রেনটি ছেড়েছে।

নতুন রুটে ট্রেন চালানোর অভিজ্ঞতা প্রসঙ্গে কমিউটার ট্রেনের চালক আজগর আলী জানান, চাকরি জীবনে এই প্রথম কোনো নতুন রুটে ট্রেন পরিচালনা করছি, এ অনুভূতি বলে বোঝানোর না। আনন্দিত আর উৎফুল্ল লাগছে খুব। নতুন রুটে প্রথম দিন যাত্রী নিয়ে যাচ্ছি। আমার চাকরি জীবনে ইতিহাসের সাক্ষী হলাম। সকালে ট্রেনটি খুলনা থেকে পরিচালনা করে বেনাপোল এসেছি। বেনাপোল থেকে মোংলা পর্যন্ত যাব সেখান থেকে আবার বেনাপোল ফিরব।

ট্রেন যাত্রী উজ্জ্বল পাল বলেন, ট্রেনে বেনাপোল ও মোংলা সরাসরি ট্রেন চলাচল শুরু হওয়ায় এই অঞ্চলের মানুষ অনেক সুফল ভোগ করবে। দুই বন্দরকে ঘিরে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। স্বল্প খরচে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে। আপাতত একটি ট্রেন চালু হয়েছে। আমাদের দাবি থাকবে এই রুটে আরও ট্রেন বাড়ানো হোক।

ট্রেন যাত্রী মোবারক হোসেন বলেন, আমরা ৫ বন্ধু সিদ্ধান্ত নিয়েছিলাম, এই রুটে যেদিন ট্রেন চলবে, আমরা মোংলায় ঘুরতে যাবো। আজ ট্রেন চলাচল শুরু হলো। আমরা ঘুরতে যাচ্ছি। গণপরিবহন হিসেবে সাশ্রয়ী ভাড়ায় এই অঞ্চলের মানুষ মোংলা-বেনাপোল রুটে চলাচল করতে পারবে। এতে আমরা সবাই খুশি।

ট্রেনে যাত্রী আলতাফ হোসেন বলেন, আমি সকালে ভারত থেকে এসেছি। এখন মোংলার ট্রেনে উঠে কাটাখালী স্টেশনে নামব। এর আগে বাসে যাতায়াত করতাম। এতে খুলনা থেকে বাস পরিবর্তন করতে হতো। কিন্তু ট্রেন চালু হওয়াতে সময় কম লাগবে আর ভাড়াও কম।

আরও পড়ুন

আবারও রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গোপালগঞ্জে পুলিশের উপর হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

মোংলা বন্দর এলাকার ব্যবসায়ী মিনহাজ শেখ বলেন, আমি আমদানি-রপ্তানির ব্যবসা করি। ট্রেনে করে মোংলা থেকে বেনাপোলে যাতায়াত করতে পারব। তবে যদি যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও চালু করা হয় তাহলে মালামাল বহনের জন্যও অনেক সুবিধা হবে। আমরা দ্রুত মালবাহী ট্রেন চালুর দাবি জানাচ্ছি।

যশোর স্টেশনের মাস্টার আয়নাল হাসান বলেন, আজ মোংলা কমিউটার ট্রেন চালু হলো। এই যাত্রার মধ্যদিয়ে বেনাপোলের সঙ্গে মোংলার সরকারি সংযোগ স্থাপিত হলো। যাত্রী, মালামাল সব কিছুই এই ট্রেনে বহন করা যাবে। এখন একটি ট্রেন চালু হলো। তবে ভবিষতে এই রুটে ট্রেনের সংখ্যা আরও বাড়বে। যখন একটি লাইন চালু হয়, দুই একটি ট্রেন দিয়েই চালু হয়। তারপর দিন দিন ট্রেন বাড়বে। মানুষের সুযোগ সুবিধাও বাড়বে। এই রুটে চলাচলকারী প্রত্যেকেই উপকৃত হবেন।

এম

  • কমিউটার ট্রেন
  • বেনাপোল মোংলা
এ সম্পর্কিত আরও খবর
সকাল থেকেই চলাচল করছে মেইল-কমিউটার ট্রেন
সকাল থেকেই চলাচল করছে মেইল-কমিউটার ট্রেন
তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ
ফরিদপুর রেলস্টেশনে ঢাকামুখী কমিউটার ট্রেনের গতিরোধ
রাজবাড়ীতে দুটি কমিউটার ট্রেনের উদ্বোধন
রাজবাড়ীতে দুটি কমিউটার ট্রেনের উদ্বোধন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।