দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা পথে দুটি কমিউটার ট্রেনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ মে) দুপুর ১২টার দিকে মাদারীপুরের শিবচর রেলস্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউটার ট্রেন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. জিল্লুল হাকিম ও জাতীয় সংসদদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।
পরে ঢাকার উদ্দেশে ট্রেনটি ১২টা ২৩ মিনিট মাওয়া স্টেশনে পৌঁছায় দুপুর ১টা ৩৫ মিনিটে।
বিষয়টি নিশ্চিত করেন মাওয়া স্টেশনে মাস্টার মো. সাইফুল ইসলাম।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলীর সভাপতিত্বে এ সময় আরও স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি