দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়রসহ মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে পৌরসভার নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী হয়েছেন।
মেয়র পদে চার প্রার্থী হলেন, কাঞ্চন পৌরসভার সদ্য সাবেক মেয়র ও পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপির সাবেক নেতা (বহিস্কৃত) আবুল বাশার, সফিকুল ইসলাম ও রেজিয়া খাতুন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজাল্লি ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩০ মে) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে রূপগঞ্জ উপজেলা পরিষদে ছিল প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড়। দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন রফিকুল ইসলাম ও আবুল বাশার।
মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর কাঞ্চনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। কেউ যেন সেই পরিবেশ নষ্ট করতে না পারে সেজন্য প্রশাসনসহ সবাইকে সতর্ক থাকতে হবে। রফিকুল ইসলাম বলেন, গত পাঁচ বছরে আমি সাধারণ মানুষের পাশে ছিলাম। কাঞ্চনের প্রতিটি এলাকায় উন্নয়ন কাজ করেছি। আবার নির্বাচিত হলে সেই উন্নয়ন কাজ অব্যাহত থাকবে।
শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তাজাল্লি ইসলাম বলেন, গত ২১ মে কাঞ্চন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল অনুযায়ী আগামী ২৬ জুন ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। ২ জুন মনোনয়ন বাছাই, ৯ জুন প্রার্থীতা প্রত্যাহার ও ১০ জুন প্রতীক বরাদ্দ। নির্বাচনের ১৯টি কেন্দ্রে এবার মোট ভোটার ৪০ হাজার ৭৯০ জন।
এফএইচ