দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলা উপজেলার টালকি গ্রামে বিদ্যুৎতায়িত হয়ে চাচা শ্বশুর ও ভাতিজার স্ত্রী মারা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ মে) সন্ধ্যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সন্ধ্যায় শেরপুর জেলার নকলা উপজেলার টালকি গ্রামে পারভিন আক্তার (৩৫) তার বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাড়ির ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের খুঁটির একটি তার ছিঁড়ে তার শরীরের উপর পড়লে বিদ্যুৎতায়িত হয়ে পড়েন পারভিন। এ সময় বাড়ির উঠানের একপাশে দাঁড়িয়ে থাকা তার চাচা শ্বশুর ফিরোজ মিয়া (৪০) পারভীনকে বাঁচাতে এগিয়ে আসে। এ সময় তিনিও ওই তারে জড়িয়ে যায়। এতে দু'জনেই ঘটনাস্থলে মারা যান। পরে তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতদের লাশ হাসপাতালে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এফএইচ