দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অতিবৃষ্টির ফলে সড়কে পানি উঠে যাওয়ায় রাঙামাটির সাজেকে অর্ধশতাধিক পর্যটক আটকে থাকার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে টানা বর্ষণের ফলে দীঘিনালা-সাজেক সড়ক পানিতে তলিয়ে গেলে পর্যটকরা আটকে পড়ে।
জানা যায়, দীঘিনালার সাজেক সড়কের কবাখালি এলাকায় পাহাড়ি ঢলে তলিয়ে গেলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এতে করে সাজেক থেকে কোন গাড়ি খাগড়াছড়ি শহরে আসতে না পারায় পর্যটকরা আটকে যায়।
সাজেক জীপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত বলেন, আজকে সকাল কোন গাড়ি যেতে পারেনি অন্যদিকে গতকাল যে সকল গাড়ি গিয়েছে তা আজকে ফেরত আসতে পারেনি।
তিনি আরও বলেন, আমাদের ৩-৪ টি গাড়ি সাজেকে আটকা পড়েছে। আনুমানিক ৫০-৬০ জন পর্যটক রয়েছে সাজেকে।
সাজেক জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা কনক বলেন, পাহাড়ি ঢলের কারণে বাঘাইহাটে রাস্তায় পানি উঠাতে সকালে স্কট ছেড়ে যায়নি। এই মুহূর্তে খুব বেশি পর্যটক সাজেকে অবস্থান করছেন না। সব রিসোর্ট-কটেজ মিলিয়ে ৫০-৬০ জন পর্যটক আছেন। তারা রুমেই অবস্থান করছেন।
এম